বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বানিয়াচংয়ে মায়ের স্বাক্ষীতে ছেলের কারাদণ্ড

শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি  বানিয়াচংয়ে মানিক নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মানিকের মা আদালতে হাজির হয়ে ছেলের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করে তার সাজা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন ও রাখার অপরাধে মৃত মহরম আলীর ছেলে মানিক মিয়া (১৮)কে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধ্রুবেশ চক্রবর্ত্তী ।