রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাউফলে ওসি-চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত

বাউফল প্রতিনিধি  পটুয়াখালী জেলার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আখতারুজ্জামান বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়- বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, বাউফল হাসপাতালের দন্ত চিকিৎসক রাশেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদারের করোনা পজেটিভ। এ নিয়ে বাউফলে মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন। মারা গেছে ৭ জন। সুস্থ হয়েছেন ৩৯ জন। অন্যান্যরা উপজেলার বিভিন্ন আইসোলসনে চিকিৎসাধীন আছেন।

এদিকে বাউফলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। অধিকাংশ লোকজনই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন।