বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

শশীভূষণে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় ১৬ পিচ ইয়াবাসহ মো. কাইয়ুম বেপারী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৭ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওমরাবাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. কাইয়ুম বেপারী শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওমরাবাজ এলাকার বারেক বেপারীর ছেলে।

শশীভূষণ থানা সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরির্দশক(এসআই) (নিঃ) জামান মাতুব্বর ও সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে জাহানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওমরাবাজ এলাকায় অভিযান চালিয়ে মো. কাইয়ুম বেপারী নামের এক যুবককে ১৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিন শনিবার তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হবে।