বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

তিস্তা ও ধরলা নদী থেকে ২ অজ্ঞাত লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি  লালমনিরহাটের সদর উপজেলায় তিস্তা নদী থেকে এক নারী ও পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে এক যুবকের অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উদ্ধার হওয়া লাশ ২টির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩২) লাশ ভেসে অাসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শুক্রবার সকালে সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন।

অপর দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে অজ্ঞাত ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করেন পাটগ্রাম থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ অালম ও পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এঘটনায় পুলিশের দায়িত্বশীল ভুমিকা ছিল চোখে পড়ার মতো এমন মতামত প্রত্যক্ষদর্শীদের।