সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৮১

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮১ জনে। পিরোজপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত নতুন করে ৬৬ টি রিপোর্ট এর মধ্যে নতুন ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়।

এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া একই দিন মঠবাড়িয়ায় ৫ জন, নাজিরপুর ৬ জন, কাউখালীতে ২ ও নেছারাবাদে ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জেলার সদর উপজেলাসহ মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বেশি। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ মঠবাড়িয়ায় এবং সর্বনিম্ন ইন্দুরকানী উপজেলা।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তের তালিকায় পিরোজপুর সদর উপজেলায় ১০৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৭৯ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৪৫ জন, কাউখালী উপজেলায় ৪০ জন, নেছারাবাদ উপজেলায় ৫৪ জন, নাজিরপুর উপজেলায় ৩৪ এবং ইন্দুরকানী উপজেলায় ২২ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ৩১৫১ টি স্যাম্পল সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে নেগিটিভ ২০৫১, আর পেন্ডিং রয়েছে ৫৫১ জন। এছাড়া মারা গেছেন ৭ জন। আর ৪৮১ জন পজিটিভ রোগীর মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২২৩ জন।