বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরগুনায় চিকিৎসকসহ ২০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বরগুনা প্রতিনিধি  বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এবং আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১০ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিদের ভিতর আমতলী উপজেলার আব্দুল মান্নান (৬৭)। শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২২৭।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮ জন, বেতাগী উপজেলায় ৫ জন, পাথরঘাটায় ৪ জন, আমতলীতে ২ জন ও তালতলীতে ১ জন রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।