সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বানিয়াচংয়ে জেলে ও বন্যা দূর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রান বিতরন

শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জেলে ও বন্যা দূর্গতদেরকে প্রধানমন্ত্রীর ত্রান উপহার ঘরে ঘরে পৌছে দিলেন জেলা প্রশাসক।

অদ্য শনিবার ১৮জুলাই সকাল ৮টায় উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের জেলেদেরকে লাইফ জ্যাকেট ও ত্রান প্রদানের মাধ্যমে ত্রান বিতরন কার্যক্রমের উদ্ভোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান।

কাগাপাশা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে ইছবপুর,কাগাপাশা,সেকান্দরপুর,চমকপুর,মকা,হালিমপুর,গোগরাপুর সহ বিভিন্ন গ্রামের ৩শতাধিক পরিবারের লোকজনকে এ সময় ত্রান দেওয়া হয়েছে।

ত্রানের মধ্যে রয়েছে চাল,ডাল,চিনি,দুধ,তেল,চিড়া-মুড়ি সহ শুকনো খাবার।

ত্রান বিতরনকালে সংক্ষিপ্ত বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমি আপনাদের জেলা প্রশাসক, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান উপহার নিয়ে এসেছি। আপনারা হতাশ হবেন না। ত্রান যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের কাছে পৌছে দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কেউ অনাহারে মারা যাবে না। আমরা আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব।

বেলা ১২টা পর্যন্ত ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমূখ।