বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

দৌলতখানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা জেলার দৌলতখান উপজলায় ৫০ পিস ইয়াবাসহ মো. আব্বাস (২৫) ও মো. জুয়েল (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার(১৮জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো.আব্বাস উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরছবি ৭ নং ওয়ার্ড এলাকার মৃত রুহুল আমির মাঝীর ছেলে ও মো. জুয়েল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরবড়ধলি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত মো. ফরিদের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই)(নিঃ) শান্তু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আব্বাস ও মো. জুয়েল নামের দুই যুবককে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৌলতখান থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেন।