বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে লঞ্চের অগ্রিম টিকিট বুকিং শুরু

শামীম আহমেদ  আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং আজ রোববার থেকে শুরু হয়েছে। চাইলেই পাওয়া যাচ্ছে টিকিট, নেই কোন ভিড় বিক্রেতারা বলছেন, করোনার কারণে এবার ঘরমুখো যাত্রীদের টিকিট নিতে আগ্রহ কম।

বরিশাল সুন্দরবন নেভিগেশন ম্যানেজার মো. জাকির হোসেন জানান, করোনার কারণে অনেকটাই ফাঁকা লঞ্চের টিকিট বিক্রির কাউন্টারগুলো। সকাল ১০টা থেকে বরিশাল নগরের লঞ্চ কাউন্টারগুলোতে একযোগে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এবার কোন লঞ্চ কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো বুকিং স্লিপ জমা নিয়ে লটারির ব্যবস্থা করেনি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। আর তাই চাইলেই পাওয়া যাচ্ছে লঞ্চের অগ্রিম কেবিনের টিকিট। লঞ্চ কাউন্টারগুলো ফাঁকা ফাঁকা।

যাত্রীরা জানান, ঈদ উপলক্ষে বুকিং দিতে এসেছিলেন তবে তাদের সাথে সাথে টিকিট দিয়ে দেয়া হয়েছে। আর এ কারণে খুশি যাত্রীরা। বরিশাল কীর্তনখোলা লঞ্চের ম্যানেজার মো. বেল্লাল হোসেন, করোনার কারণে এবার যাত্রীদের ঈদে যাতায়াতের ইচ্ছে কম। অগ্রিম টিকিটের চাহিদা নেই বললেই চলে, এ কারণে ভিড়-ভাট্টা কম। খালি কাউন্টারেই তাদের বসে থাকতে হচ্ছে। ঢাকা-বরিশাল নৌপথে ২৪ টির মতো বেসরকারি লঞ্চ চলাচল করে।