বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বানিয়াচংয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহ সুমন (হবিগঞ্জ) বানিয়াচং প্রতিনিধি  বানিয়াচংয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশক্রমে মাদক অভিযান পরিচালনাকালে আড়িয়ামুগুড় গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে অভিমন্য দাস অভি (৪০) ও প্রসেন্দ্র দাসের ছেলে সরৎ দাস (৩০)কে থানার এস আই (নি:) জুলহাস উদ্দিন তাদের গ্রেফতার করেন।

মামলা নং- ১৩/ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪(খ)/৩৭/৩৮/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্ৰেফতারখীত আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।