বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরগুনায় চিকিৎসক-পুলিশসহ ২৬ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনায় চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫১১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ জন, জেলায় মোট সুস্থ হয়েছে ২৬৪ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তত্ববধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৩৯ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১২ জন, বামনায় ১ জন, পাথরঘাটায় ১ জন, আমতলীতে ৩ জন ও তালতলীতে ৩ জন রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।