বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

স্বর্ণ চুরি করে পালানোর সময় বরিশালে চোরচক্রের ৩ সদস্য আটক

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের স্কুল রোডে অবস্থিত বন্ধন জুয়েলার্স থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণ চুরি করে পালানোর সময় বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস ষ্টেশন থেকে আন্তঃজেলা স্বর্ণ চোরচক্রের ৩ সদস্যকে স্থানীয়দের সহায়তায় বিমান বন্দর থানা পুলিশ আটক করেন। বর্তমানে মেহেন্দিগঞ্জ থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বন্ধন জুয়েলার্সের মালিক মাসুম বিল্লাহ জানান,গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার সময় প্রথমে বোরকা পরিহিত দুজন মহিলা চেইন কেনার কথা বলে তার প্রতিষ্ঠানে আসেন। এর কিছুক্ষণ পরে আরো ২ জন মহিলা আসেন নুপুর কিনতে। সুযোগ বুঝে এদেরই একজন কাউন্টারে নিচে রাখা চেইনের পুরো বক্স হাতিয়ে নেয় এবং সবাই সটকে পরে।

খোঁজ খবর নিয়ে জানতে পারেন,এরা রিজার্ভ স্প্রীটবোর্ট নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল যাচ্ছে। তাৎক্ষণিক লোক পাঠিয়ে বরিশাল নতুল্লাবাদ বাস ষ্টেশন থেকে প্রাইভেট কারে করে ঢাকা পালানোর পূর্ব মুহুর্তে চোরচক্রের ৩ সদস্যকে আটক করতে পারলেও শিল্পী নামের একজন স্বর্ন নিয়ে পালিয়ে যায়। গত রাতে আটককৃতদের বরিশাল বিমান বন্দর থানা থেকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বন্ধন জুয়েলার্স মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আটককৃতদের জিজ্ঞাবাদে অনেক তথ্য বেড়িয়ে আসছে কিন্তু তদন্তের স্বার্থে এই মুহুর্তে তা প্রকাশ করা যাবেনা। তবে পলাতক সহযোগিকে ধরতে আইন শৃঙখলা বাহিনী তৎপরতা আছে।

উল্লেখ্য,এই চক্রটি গত কয়েকদিন আগে ভোলার একটি জুয়েলার্সের স্বর্ণ চুরি সাথে জড়িত বলে জিজ্ঞাবাদে জানতে পেরেছে পুলিশ।