বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে অবৈধ স্থাপণা উচ্ছেদ

শামীম আহমেদ  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পুরো খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলো স্থানীয় কিছু লোকেরা। পরবর্তীতে মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমান অবৈধ স্থাপনা নির্মাণ করতে বাধা করেন লাল নিশানা টানিয়ে দেন। সরকারী বাধাকে উপেক্ষা করে খালের মধ্যে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিলো ছিলো দখলকারীরা।

তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নির্দেশনায় বুধবার দুপুরে খালের মধ্যে থেকে আটটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম, সার্ভেয়ার শাহাজাদা মিয়া প্রমুখ।