শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বালাতারি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের চার জনের একটি টিম অভিযান চালায়।

অভিযানে ফুলবাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ৫ মামলার আসামি বালাটারি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৩৩) ও মোক্তারাম ত্রিমোহনি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩)কে ২৭ ফেন্সিডিলসহ আটক করা হয়।এসময় পুলিশ তাদের দুটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করে থানায় নিয়ে আসে।
আটক শাহিনের বিরুদ্ধে ফুলবাড়ী ও কুড়িগ্রাম থানায় হত্যা,অস্ত্র ও মাদকের ১৫ টি মামলা ছিল।সে জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামী ছিল।বর্তমানে সে লালমনির হাট জেলাধীন খেদাবাঘ সেলিম নগরে তার শশুরবাড়ীতে থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।