শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ, নিহত ৬

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলার চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাংয়ের বদি আলম (৫০), চকরিয়ার কোনাখালীর সিরাজ আহমেদ (৭৫) ও বাবুল (৪০), লামা আলজিজ নগরের আলামিন (৪৫), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়ার মিনহাজ (২৮) ও হেলপার মো. শহীদ (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন।হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন একজন। এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।