শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত

আল মামুন,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে আয়োজিত মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন কার্র্যকারী সদস্য আল মামুন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগা মাছের ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নদীর অভায়ারণ্যে মাছের পোনা অবমুক্ত করা হবে।