নাজমুল ইসলাম,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির শিবগঞ্জ বাজারে পাশে উমরপুর এম.এ. খালেক স্বাস্থ্য কমপ্লেক্স নামক স্থানে বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হলদারপুর গ্রামের কামাল মিয়া(৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এর আগে, গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তাকে কুপিয়ে জখম করে একদল দূর্বৃত্ত।কামালের কান্নার শব্দ পেয়ে আশেপাশের স্থানীয় লোকেরা এগিয়ে আসেন। গুরুত্বর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার সদর ইউপির রসুলগঞ্জ বাজার থেকে নিজ মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন কামাল।শিবগঞ্জ বাজারের কাছে উমরপুর এম.এ. খালেক স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে পৌছা মাত্র একদল দুর্বৃত্ত রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। কে বা কারা কি কারণে তার উপর হামলা করেছে কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান- চারজন শিশু এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। তবে তারা কাউকেই চিনতে পারেনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।তিনি আরও বলেন- বছর খানেক আগে কামাল মিয়ার এক চাচাতো ভাইকে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে ওই মামলার আসামীরাই এ ঘটনাটি ঘটিয়েছে।