রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আলিমাবাদে চাঁদাবাজদের হাত থেকে রক্ষার দাবীতে ব্যবসায়ীদের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

শামীম আহমেদ  সন্ত্রাস, ভূমি দস্যু,চাঁদাবাজ ও লাঠিয়াল সোহেল হাজি বাহিনীর প্রতিনিয়ত চাঁদাবাজীর অত্যাচার-নির্যাতন সহ জান-মাল রক্ষার্থে অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ বটতলা বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।

এসকল অত্যাচারিত চিহ্নিত সন্ত্রসী সোহেল হাজী বাহিনীর হাত থেকে বাজারে সাধারন নিরীহ ব্যবসায়ীদের জান মাল ও জীবন রক্ষার দাবী জানিয়ে ও চিহ্নিত সন্ত্রাসীদের পরিচয় তুলে ধরে বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নিকট স্বাক্ষাত করে লিখিত আকারে আবেদন জানিয়েছে বাজার কমিটির সাধারন সম্পাদক মাহাবুব আলম ভূইয়া।

আজ বৃহস্পতিবার (২৩ই) জুলাই পুলিশ সুপারের সাথে স্বাক্ষাত করা সহ এই আবেদন করেন তিনি ।

পুলিশ সুপারের নিকট দায়ের করা অভিযোগ র্সত্রে জানা গেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন পাশ্ববর্তী দ্বীপ জেলা ভোলার পশ্চিম চরপাতা,চর পক্ষিয়ার,সোহেল হাজী, নুর আলম হাজারী (মাঝি),সোহেল পাটওয়ারী, সাহে আলম মাঝি,বেল্লাল অমিন সহ স্থানীয় সেলিমাবাদ এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী বিপ্লব মোল্লার যৌথ বাহিনী যখন-তখন বাজারে হানা দিয়ে চাঁদার জন্য ব্যবসায়ীদের প্রতি অত্যাচার শারিরীক নির্যাতন করা সহ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধিত করে যাচ্ছে।

গত ১৭ই জুলাই সকাল ১১টার দিকে বাজারে দলবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী প্রবেশ করে বাজার কমিটির সাধারন সম্পাদক মাহাবুব আলম ভূইয়ার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

টাকা দিতে অপরাগত প্রকাশ করা হলে গালিগালাজ করা সহ জীবন নাশের হুমকি প্রদান করেন। এমনকি ঈদুল-আযাহার পূর্বে বাজারের ব্যবসায়ীরা তাদের দাবী পুরন না করে তাহলে দোকান-পাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জালিয়ে দেয়া ও জীবন নাশের হুমকি প্রদান করে।

উক্ত বাহিনী হাত থেকে রক্ষা করার জন্য বরিশাল জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান বাজার কমিটির সম্পাদক ও স্থানীয় সাধারন ব্যবসায়ী গণ।