শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:২৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

“বানিয়াচংয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন”

শাহসুমন,(হবিগঞ্জ) বানিয়াচং প্রতিনিধি  বানিয়াচংয়ের বড়বাজার শহিদমিনার এলাকায় বড় ভাইকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছে ছোট ভাই। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বানিয়াচং উপজেলা সদরের উত্তরপূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়ার মো. ইউনুছ মিয়ার ছোট ছেলে বক্কর মিয়া (২৮) তার বড়ভাই আবুবক্করকে (৩৫) ছুরিকাঘাত করে আহত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় বড় ভাই মাটিতে লুঠিয়ে পড়েন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ আহত বড় ভাইকে বানিয়াচং হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। পরে বানিয়াচং থানা পুলিশ তাকে নিয়ে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এই ঘটনায় বাজারের শহিদমিনার এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- তার সকল অফিসার ও সদস্যদের নিয়ে বক্কর মিয়াকে গ্রেপ্তার করতে সাড়াশি অভিযান চালাচ্ছেন।