শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে নকল স্যানিটাইজার-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে নকল স্যানিটাইজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অধিক মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান পরিচালিত অভিযানে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওষুধ প্রশাসনের সহযোগীতায় নগরের সদর রোড, বিসিক ও বগুড়া রোডে অভিযান চালায় জেলা প্রশাসন।

অভিযানকালে সদর রোড এলাকার ব্রাইট মেডিসিন ও এবি সার্জিক্যাল এবং বগুড়া রোড় এলাকার সাউথ এশিয়া সার্জিক্যাল ও বরিশাল সার্জিক্যাল নামক ৪ টি ফার্মেসিকে নকল হ্যান্ড স্যানিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল জেলার ড্রাগ সুপার অদিতি স্বর্ণা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর একটি টিম।