শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজারকে মারধর করে টাকা ছিনতাই

ডেক্সরিপোর্ট  বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারের ম্যানেজার মো. শহিদুল ইসলাম (৩৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাকে মারধর করে তার কাছে থাকা ২ লাখ ৪৩ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে।

শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার আউলিয়াপুর গ্রামের মৃত নূরুল ইসলাম শিকদারের ছেলে।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে কাউন্টার বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। বাস টার্মিনালের পেছনের রাস্তা থেকে বের হওয়ার সময় হঠাৎ একদল ছিনতাইকারী মক্কা-মদিনা হোটেলের সামনে তাকে ঘিরে ধরে এবং অতর্কিত মারধর করে ২ লাখ ৪৩ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকার শুনে বাস টার্মিনালে ডিউটিরত পুলিশ সদস্য এএসআই রুহুল আমীন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার আহত গোল্ডেন লাইন ম্যানেজারকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আহত গোল্ডেন লাইন ম্যানেজার শহিদুল জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়ে ছিনতাই করা হয়েছে। নথুল্লাবাদের বিভিন্ন বাসের স্টাফ রনি, তারেক, রুবেল, ইউনুস, জলিল, মাসুম, সোহাগ, সৌরভ, দেবাসহ কয়েকজন এই ছিনতাই করেছে। তারা সবাই বরিশাল মহানগর শ্রমিক লীগ নেতা লিটন মোল্লার অনুসারী।

তিনি আরও জানান, চাকরি করার সুবাদে বরিশাল কাউন্টারে যোগদান করার পর থেকেই বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন মোল্লা টার্মিনালে যাতায়াত করতেন। পরবর্তীতে তিনি একদিন হটাৎ বলেন- নথুল্লাবাদ বাস টার্মিনালে কাউন্টার এবং বাস চালাতে চাইলে তাকে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা সম্মানী দিতে হবে। পরবর্তীতে আমি টার্মিনালের অন্যান্য কাউন্টারে জিজ্ঞাসা করলে তারাও জানান লিটন মোল্লাকে সম্মানী না দিলে কেউই বাস চালাতে পারে না, তার ওপর মহল পর্যন্ত যোগাযোগ রয়েছে। একপর্যায়ে আমি কয়েক মাস কম-বেশি করে তাকে সম্মানী পাঠিয়ে ছিলাম।

তিনি বলেন, করোনায় বাস চলাচলে সমস্যার কারণে গত দুই মাস যাবত তাকে তার সম্মানী পাঠাতে পারিনি। এ কারণে সে তার লোকজন নিয়ে কিছুদিন পূর্বে আমাকে তার বাসায় নিয়ে যান এবং সেখানে বসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার সম্মানী না দিলে আমাদের গোল্ডেন লাইন কাউন্টার উচ্ছেদ ও আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ বিষয়ে শ্রমিক নেতা লিটন মোল্লার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, করোনার মধ্যেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলার শিকার গোল্ডেন লাইনের ম্যানেজার আহত থাকায় সে হামলাকারীদের সঠিক নাম-ঠিকানা বলতে না পারায় ছিনতাইয়ের অভিযোগ নেয়া সম্ভব হয়নি। হামলাকারীদের সঠিক পরিচয় অভিযোগে উল্লেখ করে দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।