শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে সালিশ বৈঠক থেকে ধর্ষক গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালের উজিরপুরে প্রতিবন্ধী কিশোরী স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ধর্ষক আজিজুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উজিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসকে (২১) গ্রেফতার করে। উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে ধর্ষকের বাড়ির আঙ্গিনায় সালিশি বৈঠক চলাকালীন তাকে গ্রেফতার করা হয়।

উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে লম্পট আজিজুল বিশ্বাস বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের প্রতিবন্ধী অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ ১৮ জুলাই রাতে লম্পট আজিজুল ওই ছাত্রীকে ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি বাড়ির লোকজন টের পায় এবং পরে ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হয়।

২২ জুলাই উজিরপুর মডেল থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই দিনই ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। মামলার খবর পেয়ে লম্পটের পরিবার ঘটনা ধামাচাপা দিতে পালিয়ে থাকা লম্পট আজিজুলকে বৃহস্পতিবার সকালে বাড়িতে ডেকে এনে বিকালে এলাকার কতিপয় মোড়লদের নিয়ে বাড়ির আঙ্গিনায় সালিশ বৈঠক বসায়।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার এসআই জাফর সালিশি বৈঠক থেকে লম্পট আজিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর আহম্মেদ জানান, শুক্রবার সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হবে।