রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে শহরের ফটিকের খেয়াঘাট এলাকার ‘সাউথ কিং’হোটেল থেকে পিংকি (২৪) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

জেলা সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন,তিনদিন আগে রাহাত (৩০) নামের এক যুবকের সঙ্গে স্বামী পরিচয়ে হোটেলের ৯০৩ নাম্বার রুম ভাড়া নেয় পিংকি। হোটেল রেজিস্ট্রারে পিংকির বাড়ির ঠিকানা খুলনার খালিশপুরে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে রাহাত নাস্তা আনতে বাইরে যায়। পরে সে ফিরে এসে হোটেল রুমের দরজায় ডাকাডাকি করে। পরে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজার একটি ছিদ্র দিয়ে পিংকিকে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পিংকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন,মেয়েটি ওড়না দিয়ে ওই ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাহাতকে থানায় আনা হয়েছে।