রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  দীর্ঘদিনের করোনা পরিস্থিতিতে কর্মহীন ও পাহাড়ি ঢলে ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র হয়ে পড়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ।‘

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন উপজেলা আ:লীগের নেতৃবৃন্দরা।‘

ঈদ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদস্য লুৎফর রহমান লাকসাব, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মঈনুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ,উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ প্রমুখ।‘

সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, দেশে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ ও ৩ দফা বন্যায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতা করছে উপজেলা আওয়ামীলীগ।‘