বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পটুয়াখালীতে দুই কলেজ ছাত্রকে কোপালো বেপরোয়া কিশোর গ্যাং

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে মাদক সেবনে বাধা দেয়ায় প্রকাশ্যে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িতরা প্রকাশ্যে মাদক সেবন, ছাত্রীদের উত্ত্যক্তসহ নানা অপরাধে জড়িত। মাঝে মধ্যে কিশোর গ্যাংটি মোটরসাইকেল শোডাউন দিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে।

পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা আহত দুই শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- পটুয়াখালী পৌর শহরের একেএম কলেজের স্নাতকের ছাত্র এনামুল হক মুন্না ও রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবির দাস গুপ্ত।

চিকিৎসাধীন এনামুল হক মুন্না জানান, গত ২২ জুলাই শহরের সরকারি জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে তিনি ও নিবির দাস গুপ্তসহ কয়েকজন সহপাঠী যান। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে বাধা দেয়ায় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা হলে খেলায় অংশ নেয়া হয়। খেলার একপর্যায়ে নিবির দাস আহত হন। পরে তাকে স্থানীয় পানামা ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। সেখানে নেয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্য সবুর, রিফাত, সিফাত, আরমান, রিজন, হৃদয়, পুলকসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এনামুল হক মুন্না ও নিবির দাসের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে দুইজনই ডায়াগনস্টিক সেন্টার থেকে বেরিয়ে গেলে হামলাকারীরা প্রকাশ্যে তাদের কুপিয়ে চলে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, শিক্ষার্থীদের ওপর ওই হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই সাথে হামলায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।