সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

তাহিরপুরে গাঁজা সহ মাদক কারবারি আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে (দুই) কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।‘আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার লাকমা গ্রামের মোতালিবের ছেলে বাইতুল ইসলাম (৩০)।‘

পুলিশ সুত্রে জানাগেছে,আটককৃত মাদক কারবারি বাইতুল ইসলাম দীর্ঘ দিন ধরেই ধরাচোয়ার বাহিরে থেকে রমরমা ব্যবসা করে আসছে।শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের বিত্তিতে তার বাড়ির পশ্চিমের পাকা রাস্থায় গাঁজা বিক্রয়কালে তাকে আটক করা হয়েছে।‘

ট্যাকারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আবু মুসা জানান,ওই মাদক কারবারি দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছে।তাহিরপুর থানা ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমানের বিশেষ নির্দেশে শুক্রবার গভীর রাত ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ ফাঁড়ির একটি চৌখোস টিম নিয়ে আটক করে রাতেই তাকে থানায় সোর্পদ করা হয়।‘

তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান,মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে,তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।‘