সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

বরগুনায় আরও ২২ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন, জেলায় মোট সুস্থ হয়েছেন ৩০২ জন।

সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের তত্ববধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২৯২ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২২ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪ জন, পাথরঘাটায় ৩ , আমতলী ও তালতলীতে ২ এবং বেতাগীতে ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।