সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে ৩২০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

শামীম আহমেদ  বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন কাশিপুর এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গেগ্রফতারকৃতরা হলো- বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের ইছাকাঠি এলাকার মানিক মিয়া নামক এক ব্যক্তির ভাড়াটিয়া আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা কয়েশ সরদার (৩৪) এবং তার সহযোগী কামাল সরদার (৩৫) ও রনি পাইক (৩২)।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদারসহ একটি টিম নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের ইছাকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মানিক মিয়া নামক এক ব্যক্তির ভাড়াটিয়া বাসার একটি কক্ষ থেকে ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।