শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ভোলার চরফ্যাসনে বিদ্যূৎস্পর্শে যুবক নিহত

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে এনামুল হক মিরাজ(৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোজাম্মেল হক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মিরাজ সকালে নিজ বসত ঘরের বিদ্যূৎ সঞ্চালন লাইন থেকে ফ্যানে বিদ্যূৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন। এসময় সে বিদ্যূৎস্পর্শে গুরুতর আহত হন। স্বজনরা গুরুতর আহত মিরাজকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. শামসুল আরেফিন জানান, নিহতের লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।