কামরুজ্জামান শাহীন,ভোলা ভোলার সদর উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. মির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার(২৬জুলাই) বিকাল ৩ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর ইলিশা ফেরিঘাট ২নং পল্টুন (নতুন ঘাট) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মির হোসেন ভোলা সদর থানার বারোয়াণী বাজার মীলিয়া মাদ্রাসা ৩নং ওয়ার্ড খান বাড়ির মৃত আঃ রহিম আলীর ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বরিবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র উপ-পরির্দশক (এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) সুজন মাঝি, এ এস আই (নিঃ) মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর ইলিশা ফেরিঘাট ২নং পল্টুন (নতুন ঘাট) এলাকায় অভিযান চালিয়ে মো. মির হোসেন নামের এক যুবককে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।