মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

হাতীবান্ধা-পাটগ্রামের গণমানুষের আশার আলো বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি

কামরান হাবিব,রংপুর প্রতিনিধি  বদলে যাওয়া সময়ের ভীরে জাগ্রত চেতনায় একটি মানু‌ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয় তিনি মানেই সমস্যার সমাধান আজ তারই বাস্তবতার প্রমাণ পেলো হাতীবান্ধা-পাটগ্রাম বাসী।

লালমনিরহাট জেলা সদর হইতে সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামের দুরত্ব প্রায় ৭২ কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম বৈদ্যুতিক তারের সংযোগটিও লালমনিরহাট জেলায়।দীর্ঘতম সংযোগ হওয়ায় সামান্যতম ঝড়বৃষ্টিতে,বিদ্যুৎহীন হয়ে পড়ে হাতিবান্ধা-পাটগ্রাম দুই উপজেলা লাখ মানুষ। ঝড় বৃষ্টির গতি যদি বেশি হয় তাহলে তো দুই/তিনদিনও বিদ্যুৎ এর দেখা মেলে না,বিদ্যুৎ এর সমস্যায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এই দুই উপজেলার মানুষ।

আর সেই বহুদিনের বৈদ্যুতিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন লালমনিরহাট১পাটগ্রাম-হাতিবান্ধা সংসদীয় আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হেসেন।মাটি ও গনমানুষের নেতাখ্যাত স্থানীয় সংসদ সদস্য তার কঠোর ও নিরলস প্রচেষ্টায় বিদ্যুৎ সমস্যা সমাধানে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ৩৩ হাজার কেভি গ্রিড থেকে বৈদ্যুতিক সংযোগ এর ব্যবস্থা নিশ্চিত করেছেন।

তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প,রংপুর জোন এর আওতায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা রিভার ক্রসিং টাওয়ার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,লালমনিরহাট জেলার পাটগ্রাম-হাতিবান্ধা দুই উপজেলার সাধারন মানুষের বিদ্যুৎ সমস্যা সমাধানে তার সরকার কাজ করে যাচ্ছে,সেই আলোকে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের দাতঁভাংঙ্গা জবাব দিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের কাজ করছেন।এসময় আরও উপস্হিত ছিলেন,প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার-প্রধান প্রকৌশলী, বিতরণ অঞ্চল, নেসকো লিঃ,রংপুর।

মাহমুদুল হাসান সোহাগ-সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ, হাতিবান্ধা উপজেলা শাখা ও শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী,রংপুর বিভাগ।বাহারুল ইসলাম তালুকদার,ব্যবস্হাপনা পরিচালক,দেশ ইন্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি প্রাইভেট লিমিটেড। প্রকৌশলী মোঃ আব্দুল মতিন,নির্বাহী প্রকৌশলী, এস এন্ড ডি হাতিবান্ধা, নেসকো।

প্রকৌশলী মোঃ লুৎফুল হায়দার চৌধুরী,উপ-প্রকল্প পরিচালক,প্রকল্প বিভাগ-১,বিবিবাউ প্রকল্প রংপুর জোন।মাহমুদুল হাসান সোহাগ তার বক্তব্যে বলেন-দীর্ঘ ৯ বছর ধরে একটি মহল বিভিন্ন ভাবে মোতাহার হোসেন এমপি’র উন্নয়নের ধারাকে নানা ভাবে অপকৌশলে অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করছেন,বরাবরই তারা ব্যর্থ হয়েছেন,বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের জনপ্রিয়তায় ও উন্নয়নমুখী কর্মকান্ডে,বিদ্যুৎ নিয়েও তাদের অপপ্রচার ও অপকৌশলের গভীর ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগীতায় জলঢাকা থেকে নতুন বৈদ্যুতিক সংযোগ এর ব্যবস্থা করেন,যাতে এই দুই উপজেলার মানুষকে বিদ্যুৎ সমস্যায় আর পড়তে না হয়।

প্রকৌশলীরা তাদের বক্তব্যে বলেন-তিস্তা নদীর উপর দিয়ে বৈদ্যুতিক খুটি বসিয়ে তারের সংযোগটি সংযুক্ত হলে আর কোন সমস্যা হবে না,আমরা দ্রুততার সাথে কাজ করে যাচ্ছি,খুব শীঘ্রই কাজ শেষ করে বৈদ্যুতিক সংযোগ দেওয়া কাজ করছি।

তবে বর্তমান সরকারের টেকসই উন্নয়নের বাস্তবতাকে জাগ্রত রাখতে রংপুর বিভাগের চারবারে শ্রেষ্ঠ বিদ্যােৎসাহী ও বিশিষ্ট সমাজ কর্মী মো:মাহমুদুল হাসান সোহাগ এর দায়িত্বশীল ভুমিকা কামনা করেন সাধারণ মানুষ।