মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

“বানিয়াচংয়ে হাসপাতালে লাশ রেখে পলায়ন”

শাহ সুমন(হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসপাতালে লাশ রেখে পালিয়ে,(২৬জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তির নাম আবিদ মিয়া (২৫) সে ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামের মকবুল হোসেনের পুত্র আবিদ মিয়া।

এলাকাবাসী ও পরিবার জানান,রবিবার সকালে একই ইউনিয়নের তারাসই গ্রামের মতলিব মিয়ার বাড়িতে যান আবিদ মিয়া।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় আবিদ মিয়াকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন মতলিব মিয়া ও তার লোকজন।এর মধ্যেই আবিদ মিয়া মারা যান, মতলিব মিয়া তার লোকজন টের পেয়ে তারা লাশ হাসপাতালে রেখেই মতলিব মিয়া ও তার লোকজন পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহত আবিদ মিয়ার বড় ভাই আযাদ মিয়া জানান, আমরা হাওরে কাজে ছিলাম। জানিনা, আমার ভাইয়ের সাথে কি হয়েছে।

এ ব্যপারে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও আবুল হাদী মোঃ শাহপরান জানান, নিহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছিলেন।সে হিসেবে মৃত্যুর কারন ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।

এ ব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন,প্রথমিকভাবে আমরা ধারনা করছি নিহত ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।