মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বানিয়াচংয়ে পুলিশ মামলা না নেওয়ায় এলাকাবাসীর মিছিল

শাহ সুমন (হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে কমলা বিবি হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় মিছিল সহকারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

গতকাল রবিবার (২৬ জুলাই) দেশমূখ্য পাড়া সহ কয়েকটি গ্রামের দুই শতাধিক লোক উপজেলা চত্বরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২জুলাই সকাল ১১টায় দেশমূখ্য পাড়া গ্রামের আব্দুল কদ্দুছ,লুকু মিয়া,উজ্জ্বল মিয়া ,আব্দুর রহিম ও তাদের লোকজন ওই এলাকার জমিলা খাতুনকে মারপিট করে।

এ সময় ওই গৃহবধূর শাশুরী কমলা বিবি এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়।

এতে ঘটনাস্থলেই কমলা বিবি নিহত ও জমিলা খাতুন আহত হয়।

এ ঘটনায় রহস্যজনক কারনে বানিয়াচং থানা পুলিশ মামলা নেয়নি।

অন্যদিকে অভিযুক্ত কদ্দুস ও তার লোকজন নিজেদের ঘরবাড়ির জিনিসপত্র নিজেরা অন্যত্র সরিয়ে নিয়ে নিহতের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পোস্টমর্টেম রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে