বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার সদর উপজেলায় ৬২ পিচ ইয়াবাসহ মো.সিরাজ সিকদার (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত ১ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দড়জার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সিরাজ সিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা সিকদার বাড়ি ৫ নং ওয়ার্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বরিবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র উপ-পরির্দশক (এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) সুজন মাঝিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দড়জার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে ৬২ পিচ ইয়াবাসহ মো.সিরাজ সিকদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।