সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ী উপজেলায় গরীব অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

মোস্তাফিজার রহমান,জাহাঙ্গীর,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল আযহা,বন্যা ও করোনা পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

উপজেলার ছয়টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে পরিচালিত হচ্ছে চাল বিতরণ কার্যক্রম।বিতরণের ধারাবাহিকতায় সোমবার(২৭ জুলাই)উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৫ হাজার ১৬০ জনের মাঝে এবং নাওডাঙ্গা ইউনিয়নের ২ হাজার জনের মাঝে ২৭ জুলাই ও ২৮ জুলাই ২ হাজার ৪০০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বড়ভিটা ইউনিয়নের ৫ হাজার ৫৫০জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী সদর ইউনিয়নে ৬ হাজার ৬৩৪ জনের মাঝে ২৭ জুলাই হতে চাল বিতরণ অব্যাহত আছে।কাশিপুর ইউনিয়নে ৫ হাজার ২৮৪ জন ও শিমুলবাড়ী ইউনিয়নের ৩ হাজার ৩৩০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ট্যাগ অফিসারগণ।তাছাড়া বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

ঈদের প্রাক্কালে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ হাজার ৩২৮ জনের মাঝে ১০ কেজি করে মোট ৩০৩ দশমিক ২৮০ মেট্টিকটন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।