বুধবার(২৯জুলাই) বানিয়াচং উপজেলা ১০ নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্ৰামের সামাজিক সংগঠন “স্বপ্ন ছোঁয়া”কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহার উপলক্ষ্যে ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং আজমিরীগঞ্জের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান,এম,পি তিনি বলেন “স্বপ্ন ছোঁয়া”সংগঠনের সকলকে এই মহ্যত উদ্যোগের জন্য ধন্যবাদ জানান, সরকারের পাশাপাশি জনগণকে ও মানুষের বিপদে আপদে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম একলাছ , আলহাজ্ব কাউছার ময়া,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,