রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে প্রমীলা ফুটবল দলের পাশে দাঁড়ালেন উপ’কর কমিশনার

মোস্তাফিজার রহমান,জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রমীলা ফুটবল দলটি উপজেলায় অপ্রতিরোধ্য। নেই উপযুক্ত খেলার মাঠ। বিদ্যালয়টির চরাঞ্চলে হওয়ায় এখানকার অনেক অভিভাবক ক্রীড়া বিমুখ।

আবার অনেকেরই নেই ছেলে মেয়েদের সঠিক পরিচর্যা করার সক্ষমতা।তবু সব প্রতিকুলতাকে অগ্রাহ্য করে প্রশিক্ষক বাবলুর রহমান সাগরের অক্লান্ত পরিশ্রমে ফুটবলে উপজেলার সেরা দলের মুকুট এখন তাদের দখলে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে ছয় বারের উপজেলা চ্যাম্পিয়ন ও পাঁচ বার জেলা রানার আপ হওয়ার রেকর্ড আছে দলটির।

তাছাড়াও রংপুর বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহন করবার খ্যাতিও রয়েছে তাদের।কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি ও বন্যার কারণে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা।

এমতাবস্থায় তাদের মানষিক ভাবে চাঙ্গা করে তুলতে আসন্ন ঈদ উপলক্ষে দলটির প্রতিটি সদস্যের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন ঢাকাস্থ উপ’কর কমিশনার, ফুলবাড়ীর কৃতি সন্তান মিজানুর রহমান উল্লাস।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় চর ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রমীলা ফুটবল দলের সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত,শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী,প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রবিউল আলম মিঞা, পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা আখন্দ প্রমুখ।