বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

চরফ্যাশনে বিদ্যূৎ বিভাগের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে নিরবচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করণ, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যূৎ বিভাগের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ভোলার চরফ্যাসনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বুধবার(২৯জুলাই)সকাল ১০ টায় চরফ্যাসন সদর রোডে ভোলা জেলা নাগরিক ফোরাম(বিডিসিএফ) দক্ষিণ কমিটির ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ইয়াহ ইয়া ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।

উক্ত মানববন্ধনে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতি, চিলেকোঠা, জলবায়ু ফোরামসহ কয়কটি সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।
এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের নিকট বিদ্যূৎ বিভাগের বিভিন্ন অনিয়মের তথ্য দিয়ে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।