আল মামুন,ফুলবাড়ী, দিনাজপুর,প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় খেলতে খেলতে পুকুরে ডুবে জান্নাতুন মওয়া (৪) ও সুমনা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের দামদরপুর গ্রামে। জান্নাতুন মওয়া ওই গ্রামের মানিক হোসেনের মেয়ে ও সুমনা আক্তার একই গ্রামের বদরুদ্দোজা ভুট্টুর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের মসজিদের সামনে পুকুর পাড়ে তিন শিশু খেলার সময় জান্নাতুন মওয়া ও সুমনা আক্তার পানিতে পড়ে গেলে দাঁড়িয়ে থাকা অপর শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।