সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দহগ্রামে অতিদরিদ্র পরিবারের মাঝে বিজিবির জরুরি খাদ্য সামগ্রী বিতরণ

কামরান হাবিব,রংপুর প্রতিনিধি  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রামে বন্যা ও তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২৫০টি অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে ৫১ বিজিবি রংপুর।
বিদ্যানন্দ অর্থায়নে প্যাকেটিংকৃত জরুরি খাদ্য সামগ্রীতে চাল ডাল আটা তেল চিনি লবণ পেঁয়াজসহ কয়েক প্রকারের খাদ্য সামগ্রী ছিলো।

এসময় অসহায় দরিদ্র এক মহিলাকে একটি সেলাই মেশিন, একজনকে দু’টি ব্লাক বেঙ্গল ছাগল এবং কুচলীবাড়ীর মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে একটি নতুন ভ্যানগাড়ি হাতে তুলে দেওয়া হয়।তবে ঈদের আগে বিজিবি’র ত্রান সামগ্রী উপহার পেয়ে দারুন খুশি হয়েছেন হতদরিদ্র পরিবারগুলো।

বুধবার দুপুরে দহগ্রাম সরকারি হাই স্কুল এন্ড কলেজ মাঠে ত্রান বিতরণ অনুষ্ঠানে ৫১ বিজিবি’র সিও লেঃকর্ণেল মুহাম্মদ ইসহাক করোনা’র সামাজিক দূরত্ব বোঝায় রেখে নিজ হাতে গরীব অসহায় হতদরিদ্র মানুষের হাতে ত্রান সামগ্রী প্যাকেট তুলে দেন এবং পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি।

এসময় দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রধান,পানবাড়ী বিজিবি’র কোং কমান্ডার খাইরুল ইসলাম,দহগ্রাম ও আঙ্গরপোতা বিজিবি’র ক্যাম্প কমান্ডারসহ ইউপি সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের লেঃকর্ণেল ইসহাক বলেন,বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিজিবি’র নিজস্ব অর্থায়নে করোনা’র শুরু থেকে রংপুর ৫১ ও ৬১ বিজিবি দহগ্রাম,পাটগ্রাম,শ্রীরামপুর,বুড়িমারী,বড়খাতা, হাতীবান্ধা এমনকি নীলফামারী জেলার তিস্তাচরাঞ্চলে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ভবিষ্যতে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। তিনি সকলকে সামজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্থ্য বিধি মেনে সুরক্ষিত থাকার আহ্বান জানান।