বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

শশীভূষণে চোরাই গরুসহ আটক ৩

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় চোরাই গরুসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ৭ নং ওয়ার্ডের পানির কল এলাকার আনোয়ার চৌকিদারের বাড়ির পাশের রাস্তার উপর এ ঘটনা ঘটে। শশীভূষণ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিনজন হলো- মোহাম্মদ নয়ন(২০) চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ডের মাছ বাজারের উত্তর পাশে মোহাম্মদ মিন্টুর ছেলে, মো. ফয়সাল হাওলাদ(১৯) চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের মোহাম্মদ হাতেম তাই হাওলাদার ছেলে ও মোহাম্মদ নোমান চৌকিদার(৩৫) শশীভূষণ থানার
এওয়াজপুর ৩নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর এলাকার মোহাম্মদ আলী আকবর চৌকিদারের ছেলে।

শশীভূষণ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শশীভূষণ থানার জাহানপুর ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তিনটি গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে চরফ্যাশন নিয়ে যাচ্ছিল। কিন্তু রাত আড়াইটার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ৭নং ওয়ার্ডের পানির কল এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। সেখানে তারা পিকআপ ভ্যানসহ গরুচোরদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর,গরু ও পিকআপ ভ্যানসহ থানায় নিয়ে আসে।

শশীভূষণ থানার উপ-পরির্দশক (এসআই) কমল দাস জানান, তিন গরুচোরকে থানায় আটক রাখা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই গরুগুলো পার্শ্ববর্তী ইউনিয়ন জাহানপুরের। ইতোমধ্যে গরুগুলোর মালিক থানায় হাজির হয়েছেন।। গত রাতে জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে গরু চুরি হয়েছে।

এ ব্যাপারে শশীভূষণ থানায় গরুর মালিক বিবি জহুরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক গরু ও পিকআপটি শশীভূষণ থানা হেফাজতে রয়েছে।