বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

শশীভূষণে নবজাতকের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় শার্ট দিয়ে মোড়ানো এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহম্পতিবার রাত ১২ টার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ৬ নং ওয়ার্ডের মোস্তফা দালালের বাড়ির পাশে রাস্তা সংলগ্ন ডোবার পাশ থেকে একটি শার্ট মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

শশীভূষণ থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্থানীয়রা শশীভূষণ থানার এওয়াজপুর ৬নং ওয়ার্ডের মোস্তফা দালালের বাড়ির পাশে রাস্তা সংলগ্ন ডোবার পাশে শার্ট মোড়ানো অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয়দের ধারনা ভুমিষ্ট হওয়ার পরই শিশুটিকে কে বা কারা এখানে এনে গোপনে ফেলে যায়।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতারে মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটি রাস্তার পাশে ডোবায় কখন কিভাবে এলো এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় তদন্ত চলছে।