বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পটুয়াখালীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় তিন জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্য জেলেদের সহায়তায় দুই জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে জেলে মহিউদ্দিন হাওলাদার। বৃহস্পতিবার শেষ বিকেলে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পায়রা বন্দর কোস্টগার্ড নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ মহিউদ্দিন উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। কোস্টগার্ড সদস্যরা জানান, নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

পায়রা বন্দর কোস্টগার্ডেরর পেটি অফিসার আসাদুর রহমান সাংবাদিকদের জানান, প্যানওয়ার্ল্ড নামের কয়লাবাহী জাহাজটি পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে কয়লা আনলোড করে ফেরার পথে রাবনাবাদ নদীর পশরবুনিয়া মোহনায় নামবিহীন মাছধরা ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা জেলে বাচ্চু প্যাদা ও রোমান প্যাদা অন্য জেলেদের সহায়তায় উদ্ধার হলেও স্রোতের টানে ভেসে যায় মহিউদ্দিন।

রাত ৭টার দিকে অন্য জেলেদের মাধ্যমে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা খবর পেয়ে ফাইবার বোট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয় জেলেরাও তার সন্ধানে নদীর বিভিন্ন মোহনায় উদ্ধার কাজ শুরু করেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে প্রশাসন।