বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ার খবর মনগড়া : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গত চার মাস ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘মনগড়া’ হিসেবে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সাপ্তাহিক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই প্রতিবেদন সম্পর্কে এ মন্তব্য করেন।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আপনারা অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য দেখেছেন, যেখানে তিনি বলেছেন, এই অঞ্চলে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কে বাংলাদেশ রোল মডেল।’

শ্রীবাস্তব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’ এবং উভয় দেশই তাদের সম্পর্ক গড়ার ক্ষেত্রে পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকে উপলব্ধি করে।

ভারত বাংলাদেশকে ১০টি ‘সেকেন্ড হ্যান্ড’ ডিজেল লোকোমোটিভ দিয়েছে বলে একটি বাংলাদেশি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘জরুরি প্রয়োজনে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে আমাদের মজুত থেকে এই লোকোগুলো সরবরাহ করা হয়েছে।’