বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ভিডিওবার্তা

ডেক্সরিপোর্ট  দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত ভিডিওবার্তায় তিনি ঈদ শুভেচ্ছা জানান।

ভিডিওবার্তায় সরকারপ্রধান বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

তিনি বলেন- আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

ভিডিওবার্তায় করোনার বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।

এর আগে মোবাইল ফোনে এক অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।