বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বন্যায় ভেসে গেছে তাদের ঈদ আনন্দ

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  মহামারী করোনা ভাইরাসের মধ্য কারনে চলছে বন্যার উপদ্রুব।সবকিছু মিলিয়ে ভাল নেই তারা। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মানুষ বন্যায় এক কঠিন সময় পার করছেন।কমে গেছে তাদের আয়-উপার্জন।

সরেজমিনে বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা অজানা কঠিন ও সময়ের মুখোমুখি।

বানিয়াচং উপজেলার ৪নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের হেকিম উল্লা জানান, নিজের বসত বাড়ী বন্যার পানিতে ডুবে গেছে।দুই সপ্তাহ যাবৎ আত্মীয়র বাড়িতে পরিবারের লোকজন নিয়ে থাকি।আমাদের কিসের ঈদ। খুবই দুরবস্থায় আছি।

বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া‘র বন্দের বাড়ী এলাকার শাহেনা বেগম জানান, বসত ঘরে পানি উঠে গেছে। ঘরের মধ্যে মাচা বেধে আছি। কোথাও যাবার জায়গা নাই। এরমধ্যে ঈদ যে আসছে সেইটা আমরার মনেই অয় নাচ্। এইবার আমরার কোন ঈদও নাই,ঈদের খুশিও নাই।

বানিয়াচং ৩নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঈনাতখানী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী জানান, করোনা ভাইরাসের কারনে খুবই সংকটে আছি। দীর্ঘদিন যাবৎ দুবাই ছিলাম। প্রবাস থেকে ইনকাম করে টাকা পাঠিয়েছি পরিবারের লোকজনের জন্য। সবাই মিলে আনন্দের সাথে ঈদ পালন করেছেন।

ছুটিতে দেশে এসে আর যেতে পারি নাই। এইবার আমার পরিবারের লোকজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত।প্রতি বছরই ঈদে কোরবানি দেওয়া হতো এবার আর কোরবানি দেওয়া সম্ভব না।