শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সোমবার থেকে চালু হচ্ছে লন্ডন-সিলেট ফ্লাইট

ডেক্সরিপোর্ট  বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওনা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আগামী সোমবার ।

এরমধ্যদিয়ে ফের লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে। সিলেট হয়ে ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে ।

তবে সিলেট আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিলের দাবি, করোনার কারণে নয়, করোনার অজুহাতে সিলেটের সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।

তার মতে, অন্যত্র ফ্লাইট চালু রাখলেও করোনার অজুহাত ছিল শুধু সিলেটের বেলায়। এর পেছনে সিলেট বিদ্বেষী ষড়যন্ত্রীদের হাত থাকতেও পারে।

এদিকে, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পত্রে সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সব ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।

এ বাপারে সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, যাত্রীদের করোনার বিষয়টি স্বাস্থ্য বিভাগ দেখবে।

আইসোলেশনের জন্য ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতাল প্রস্তুত আছে। আব্দুল জব্বার জলিল জানান, বিমানের ফ্লাইটে যদি কোনো আক্রান্ত সন্দেহভাজন থেকে থাকেন, তাদের জন্য আইসোলেশন, কোয়ারেন্টিনেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে সিলেটের নাইওরপুলের ফরচুন গার্ডেন হেটেলটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসার পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

এরমধ্যে কারো যদি করোনা পজেটিভ ধরা পড়ে তবে তাদের আইসোলেশন, কোয়রেন্টাইনে রাখা হবে। আর যে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে- সে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।