বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০২
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

সাবমেরিনের লাইন কাটার অভিযোগে কুয়াকাটা পৌর মেয়রের ভাই গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি  পটুয়াখালী জেলার কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মহিপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুই ব্যক্তি হলেন- কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও মাটি ব্যবসায়ী আবুল হোসেন।

এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ পাঁচজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

রোববার দুপুরে অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলা হয় প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারাদেশে ইন্টানেটে ধীরগতি হয়ে পড়ে।

খবর পেয়ে রাতেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার পর ছিঁড়ে ফেলা পাওয়ার সাপ্লাই লাইন সংযোগ স্থাপন করেন প্রকৌশলীরা। এর পর স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।