বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরগুনায় ওসির থাপ্পড় খাওয়া সেই এএসআইকে প্রত্যাহার!

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার বামনা থানার ওসির হাতে লাঞ্ছিত সেই এএসআইকে থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনসে আনা হয়েছে। সেই ওসি রয়েছেন বহাল তবিয়তে।

জানা গেছে,রোববার রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআই নজরুল ইসলামকে বরগুনার পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ওই এএসআই বলেন,রোববার রাতে পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এজন্য আমি পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কি কারণে আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তা আমি এখনও জানি না।

বরগুনা পুলিশ লাইনসের রেসিডেন্সিয়াল ইনচার্জ (আরআই) মো. মোজাম্মেল হক বলেন, বামনার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। তবে তিনি এখনও পুলিশ লাইনসে সংযুক্ত হননি। তবে কেন বা কি কারণে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তা আমি অবগত নই।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, আমরা ভুক্তভোগী ওই এএসআইকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে তার বামনায় কাজ করার অনুকূল পরিবেশ নেই। তাই তাকে আমরা বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। খুব অল্প সময়ের মধ্যে তাকে আবারও অন্যত্র দেয়া হবে।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো.রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বামনায় শনিবার মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে চড় দেয় বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। চড় দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদারকে সমালোচনা করে অসংখ্য মানুষ স্ট্যাটাস দেয়।