বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ঔষধ ফার্মেসীতে প্রশাসনের অভিযান

শামীম আহমেদ  ফার্মেসীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হল নামের দুইটি ফার্মেসী থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল জব্দ করা হয়। এঘটনায় ফার্মেসী মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধগুলোকে ধ্বংশ করা হয়।

অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ঔষধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসী থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ঔষধ জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ঔষধ তত্বাবধায়ক অদিতি স্বর্না, মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।